জেলার খবর

দুই সপ্তাহ ধরে নিখোঁজ গৃহবধূ প্রিয়া,শেয়ার করে সহযোগিতা করুন

ফেনীর শান্তি কোম্পানী রোড থেকে
দুই সপ্তাহ ধরে নিখোঁজ গৃহবধূ প্রিয়া

ফেনী শহরের শান্তি কোম্পানী রোড থেকে ফারহানা আক্তার পপি নামে এক গৃহবধু গত দুই সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন।নিখোঁজ হওয়া গৃহবধুর খালাতো ভাই শাহিনুল হক জানান পপি তার স্বামীর সাথে ওমান থাকতো। ওদের দুইটা বাচ্চা আছে।গত ১৫ সেপ্টেম্বর
ছুটিতে স্বামীসহ দেশে ঘুরতে আসছিলেন।
কিন্তু ২১ অক্টোবর আনুমানিক বিকেল ৪ টা ৩০ দিকে তার নিজ বাসা শান্তি কোম্পানি রোড ফালাহিয়া লেনের মাহাদী ভবনের বাসা থেকে একা বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে বের হয় শেয়ার বাসায় ফেরেনি।
তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।এই মর্মে ফেনী মডেল থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নাম্বার-১০৪২ । ফেনী র‍্যাব, ডিবির কাছেও এই মর্মে অভিযোগ দেয়া হয়েছে। নিখোঁজ পপির স্বজনদের আবেদন আপনারা কেউ যদি তার কোথাও খোঁজ পান অথবা কোথাও দেখে থাকেন দয়া করে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করবেন। পপির বাচ্চাদের কে কোনভাবে সান্ত্বনা দিয়ে রাখা যাচ্ছেনা।পপির পরিবারের আকুল আবেদন তাদের নিখোঁজ হওয়া ছোট দুইটি মাসুম বাচ্চার মায়ের খোঁজ পেলে নিম্নের নাম্বারে যাতে যোগাযোগ করেনঃ
পিতা- আক্তার হোসেন (০১৮১৫১২৯২৬৮)
মাতা-০১৮৭৫৮২৬৪৮৬
স্বামী-০১৮৫৭১০১৪০৪
ভাই- ০১৮৩৯২৪৬০৮৮

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker