জেলার খবর
চান্দিনায় মানুষকে ঘরে ফেরাতে পুলিশের মহড়া

চান্দিনায় মানুষকে ঘরে ফেরাতে পুলিশের মহড়া
মো. আবদুল বাতেন।।কুমিল্লার চান্দিনায় করোনা সংক্রামনের বিস্তার রোধে মানুষকে ঘরে ফেরাতে মহড়া শুরু করেছে থানা পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল এ নেতৃত্বে মোটরসাইকেল ও পিকআপ যোগে উপজেলার বিভিন্ন এলাকায় মহড়া দেয় তারা।
চান্দিনা থানা পুলিশের অন্তত ২০ সদস্যের ওই মহড়া চান্দিনা পৌরসভা ও মাধাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সুনির্দিষ্ট কারণ ছাড়া বাহিরে ঘুরে বেড়ানো মানুষকে ঘরে ফেরাতে এবং দোকান-পাট বন্ধ রাখতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান- চান্দিনা উপজেলা সদর সহ গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটে দোকান-পাট খোলা রেখে অযথা মানুষ ঘুরে বেড়ায়। তাদেরকে ঘরে ফেরাতে আমাদের এই মহড়া। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে আমাদের বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে।





