চান্দিনা
কার্ডের চাউল বিতরনে অনিয়ম তথা আত্মসাৎ অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলনঃ
কুমিল্লা চান্দিনা বরকইট ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক

কুমিল্লা চান্দিনা বরকইট ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আবুল হাসেম বিরুদ্ধে আনিত ভিজিডি কার্ডের চাউল বিতরনে অনিয়ম তথা আত্মসাৎ অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলনঃ

হাসিনা আক্তার
স্বামী -আনোয়ার হোসেন
গ্রাম +ডাক- বরকইট
চান্দিনা কুমিল্লা।
তিনি সন্মানিত চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস বরাবর ভিজিডি চাউল আত্মসাৎ এর অভিযোগ করেন কুচক্রী মহলের প্ররোচনায়। যাহা পরবর্তিত সময়ে সুযোগ সন্ধানীরা ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো শুরু করেন।
সেই প্রেক্ষিতে হাসিনা আক্তার বুঝতে পারেন তাহাকে মাধ্যম করে চেয়ারম্যান সাহেবের নামে বিভিন্নরকম কুটসা অপপ্রচার করে কুচক্রী মহল তাদের ব্যক্তিগত ক্ষোভ ও রাজনৈতিক স্বার্থ হাসিল করছেন।

তখন তিনি নিজে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে তাহার থেকে নেওয়া খালি কাগজের স্বাক্ষরের কথা বলেন এবং তাহার আনিত সকল অভিযোগ তাহাকে বিভিন্ন হুমকি দমকি ও লোভ লালসা দেখিয়ে করেন। যাহা সম্পূর্ণ অন্যায় কাজ করেছেন। তাহা বুঝতে পেরে সকল অভিযোগ প্রত্যাহার করার আবেদন করেন এবং আরও বলেন চেয়ারম্যান সাহেবের অনেক মানসম্মান নষ্ট করেছি। তাহার আবেদনের পরিপ্রেক্ষিতে সকল অভিযোগ প্রত্যাহার করেন যাহা ভিডিও অডিও ও লিখিত মাধ্যমে জবানবন্দি রেকর্ড করা হয়।
উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন পরিষদের সন্মানিত সকল সদস্যগন (মেম্বার গন) আজ সাংবাদিক সন্মেলনের মাধ্যমে কুচক্রী মহলদের প্রতি তীব্র নিন্দা জানান এবং তার প্রতিবাদ করেন। যাহা স্হানীয় দৈনিক পত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশ করা হয়। উপস্থিত সকল মেম্বারগন এবং দলীয় নেতাকর্মীগন কুচক্রী মহলের প্রতি ঘৃনা জানিয়ে বক্তব্য ভিডিও ধারনের মাধ্যমে প্রকাশিত অপপ্রচারের প্রতিবাদ করেন।





