আন্তর্জাতিক
প্রতিটি এয়ারলাইন্সের টিকিট প্রতি যাত্রী কত কেজি ওজনের লাগজে সঙ্গে নিতে পারবেন, তা নির্ধারিত।

- গৌরীপুরে ২০ বছরের পাকা রাস্তা দখল করে দোকান নির্মাণ, দুর্ভোগে শতাধিক পরিবার
- চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ইউরোপ নেওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নিল কোটি টাকা
- চান্দিনার মাধাইয়া বাজারে মধ্যরাতে ভ’য়া’ব,হ আ’গু’ন; শতাধিক দোকান পু’ড়ে ছা’ই
- ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান
- চান্দিনার মাধাইয়ায় অ’গ্নি’কা’ণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান এলডিপি’র
- দুইদিন ব্যাপী কচুুয়ার উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু
- গায়ে ধাক্কা লাগার জেরে চিকিৎসককে মেরে দাঁত ভেঙে দিলেন শিক্ষার্থীরা
- চান্দিনায় মাজার, দরগায় হা-ম-লা ও গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধের মা-ম-লা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- বিএনপি ক্ষমতায় আসতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে -কৃষক দল নেতা কাজী সাখাওয়াত
- চান্দিনা বাজারে ভয়াবহ অ-গ্নি-কান্ডে ২০ ব্যবসায় প্রতিষ্ঠান পু-ড়ে ছাঁই
- চান্দিনায় আশা’র সদস্যদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি
- গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার
- এস এর চান্দিনা প্রতিনিধি হিসেবে আলিফ মাহমুদ কায়সার নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান ওমর ফারুক
- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওমর ফারুক।
কোন এয়ারলাইন্স ২০ কেজি আবার কোন এয়ারলাইন্স ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহনের সুবিধা দেয়।
নির্ধারিত ওজনের অতিরিক্ত ব্যাগ নিলে আপনাকে কেজি প্রতি অতিরিক্ত চার্জ দিতে হবে অথবা লাগেজে থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে উঠতে হবে।
লাগজের অতিরিক্ত ওজনের জন্য কেজি প্রতি চার্জও এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের। এটা অতিরিক্ত ওজনের লাগেজ বহনের চার্জ, কোন ঘুষ নয়।
ফ্লাইট ছাড়ার কমপক্ষে ১ ঘন্টা আগে বোডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। ফলে আপনি নির্ধারিত সময়ে মধ্যে বোডিং না করতে পারলে আপনি ফ্লাইট মিস করবেন।
বোডিং কাউন্টার বন্ধ হওয়ার আগে আপনি আপনার লাগেজ বুকিং না দিলে সেটি সঙ্গে নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন না। অতিরিক্ত লাগেজের ওজন কমাতে গিয়ে অনেকেই ফ্লাইট মিস করেন। ফলে আপনি বিমানবন্দরে যেয়ে বোডিংয়ের সময় ঝামেলা এড়াতে বাড়ি থেকেই নির্ধারিত ওজনের মধ্যে লাগেজ নিয়ে আসুন। যদি আপনার অতিরিক্ত ওজনের মালামাল বহন করতে হয়, তবে সেই চার্জ সম্পর্কে জেনে সমপরিমান টাকা সঙ্গে নিয়ে আসুন।
অতিরিক্ত লাগেজ নিয়ে বাংলাদেশে বিমানবন্দরে আসলে এয়ারলাইন্স অতিরিক্ত লাগেজের চার্জ চাইলে, সেটাকে ঘুষ দাবি করছে অভিযোগ তুলে ফেসবুকে লাইভে এসে বা ভিডিওতে ”বাংলার মাটিতে আর আসবো না” বলে কান্নাকাটি করলে বাংলাদেশে কেউ কেউ আপনাকে সমবেদনা জানাবে। বিদেশের কোন বিমানবন্দরে আপনি সমবেদনা জানানোর কাউকে খুঁজে পাবেন না। বরং এয়ারলাইন্সের সঙ্গে অযাযিত আচরণ করলে আপনাকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে পারে, আপনি আর কখনও সেই এয়ারলাইনের ফ্লাইটে উঠতেও পারবেন না।
বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।
সংগৃহীতঃ বাংলা এভিয়েশন।





