কুমিল্লা সদরজেলার খবর
কুমিল্লা গোমতি নদীর তীরে নতুন স্টেডিয়াম!

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লায় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও ডিসি আবুল ফজল মীরের উদ্যোগে গোমতী নদীর তীরে নির্মিত হচ্ছে বিকল্প ফুটবল-ক্রিকেট মাঠ ও ক্রীড়া পল্লী।শনিবার দুপুরে মাঠ তৈরির জন্য গোমতী নদীর শুভপুর এলাকা পরিদর্শন করেছেন এমপি বাহার ও ডিসি আবুল ফজল।এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লায় স্টেডিয়ামের বাইরে জেলায় নিয়মিত খেলাধুলা ও অনুশীলনের বিকল্প না থাকায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে।এমপি বাহার জানান, এখানে সারা বছর স্কুল ক্রিকেট, স্কুল ফুটবল, হকি, ভলিবল, হাডুডুসহ সব খেলাধুলা হবে।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সদরের ইউএনও চৌধুরী আশরাফুল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ।





