জাতীয়
সংসদীয় কমিটিতে আলী আশরাফ ও নামিছুল আলম নজরুল

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন কুমিল্লার দুই সংসদ সদস্য। তারা হলেন- কুমিল্লা ৭ (চান্দিনা) আসন থেকে নির্বাচিত এমপি সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ এবং কুমিল্লা ৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল।
এর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় সাবেক ডেপুটি স্পীকার ও চান্দিনা আসনের এমপি অধ্যাপক আলী আশরাফকে। আর রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন বরুড়া আসনের এমপি নাসিমুল আলম চৌধুরী।বৃহস্পতিবার সংসদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এসব কমিটিতে তাদেরকে স্থান দেয়া হয়। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ নেতা শেখ হাসিনার পে কমিটি গঠনের প্রস্তাব সংসদে তোলেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠ ভোটে কমিটি গঠনের প্রস্তাবগুলো পাস হয়।
বিদায়ী সরকারের তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।
তথ্য মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন হাসানুল হক ইনু। এ কমিটির সদস্য হলেন- তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের, কাজী কেরামত আলী, সিমিন হোসেন রিমি, শফিকুর রহমান, সাইমুম সরোয়ার কমল, আকবর হোসেন পাঠান ফারুক ও এবাদুল করিম।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কমিটির সদস্য হলেন- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, নারায়ন চন্দ্র চন্দ, দবিরুল ইসলাম, বজলুল হক হারুন, জিল্লুল হাকিম, একেএম সেলিম ওসমান, মনোয়ার হোসেন চৌধুরী ও আনোয়ারুল আশরাফ খান।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। আনিসুল ইসলাম গত সরকারের পরিবেশ ও বন এবং পানি সম্পদমন্ত্রী ছিলেন। এ কমিটির অন্য সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃনাল কান্তি দাশ, দিদারুল আলম, আয়েশা ফেরদৌস, পঙ্কজ নাথ, সাদেক খান ও ইকবাল হোসেন।
রেলপথ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি গত দশম সংসদের একই দায়িত্বে ছিলেন। এ কমিটির অন্য সদস্যরা হলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জাসমান নূর, শফিকুল ইসলাম শিমুল, সফিকুল আজম খান, সাইফুজ্জামান শিখর, এইচএম ইব্রাহিম, নাসিমুল আলম চৌধুরী ও গাজী মো. শাহনেওয়াজ।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য মুজিবুল হক চুন্ন। চুন্নু গত সরকারে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এই কমিটির সদস্যরা হলেন- সদস্য প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, শামীম ওসমান, ইসরাফিল আলম, নজরুল ইসলাম চৌধুরী, মানু মজুমদার ও মো. ইকবাল হোসেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন শামসুল হক টুকু। টুকু গত দশম সংসদে এ কমিটির সদস্য ছিলেন। এর আগে নবম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। দশম সংসদের কমিটির সভাপতি টিপু মুনশি বর্তমানে বাণিজ্যমন্ত্রী। এ কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আফসারুল আমিন, হাবিবর রহমান, শামসুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও নুর মোহাম্মদ।
এ নিয়ে বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্যরা দুটি কমিটির সদস্য হয়ে





