চান্দিনা

চান্দিনার বাড়েরায় মুনতাকিম আশরাফ টিটুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

চান্দিনার বাড়েরায় মুনতাকিম আশরাফ টিটুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

চান্দিনা প্রতিনিধি।
কুমিল্লা চান্দিনার বাড়েরায় এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকালে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়।

এতে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভুইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন – ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.খোরশেদ আলম, সহ-সভাপতি মো. মোবারক হোসেন ভূইয়া মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল হায়দার ভূইয়া, উপজেলা তাতীলীগ আহবায়ক আবদুল হালিম মেম্বার, সদস্য সচিব মো.মোজাম্মেল হক,দপ্তর সম্পাদক আবদুল খলিল, আলী আহমেদ, সুলতান আহমেদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জয় চন্দ্র প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker