অপরাধ

নাঙ্গলকোটে ব্রিজের নিচে যুবকের লাশ–

নাঙ্গলকোটে ব্রিজের নিচে যুবকের লাশ–

 

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার নাঙ্গলকোটে  ব্রিজের নিচে এক ব্যক্তির মৃত দেহ দেখতে পায়।প্রথমে তাকে চিনতে না পারলেও পরে তার পরিচয় পাওয়া যায়।শুক্রবার সকালে প্রথমে স্থানীয় লোক জন লাশটি দেখতে পায়।

 

স্থানীয়রা জানায়, নাঙ্গলকোট -হাসানপুর আঞ্চলিক সড়কে মন্তলী স্কুল এন্ড কলেজের পাশে ব্রিজের নিচে একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পৌঁছে এবং লাশ থানায় নিয়ে আসে।

 

জানা যায়,নিহত ব্যক্তি উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মন্তুু মিয়ার ছেলে মহসিন (৪০)। সে পেশায় পিকাপ এর ড্রাইভার ছিল।

মহসিন বিবাহের সুবাধে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের আঙ্গুলফোঁড় গ্রামে বসবাস করতো।  ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা শুক্রবার রাতে তাকে মেরে মন্তলী ব্রিজের নিচে ফেলে রেখে যায়।মৃত্যুর কারণ এখনো জানা যায় নি।প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker