চান্দিনা

চান্দিনায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি সহ ১০ জনের করোনা শনাক্ত

চান্দিনায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি সহ ১০ জনের করোনা শনাক্ত

 

মো. আবদুল বাতেন।।

 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি সহ চান্দিনায় নতুন করে ১০ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। শনিবার (২১ জুন) দুপুরে আইইডিসিআর থেকে ওই ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা যায়।

 

এনিয়ে চান্দিনা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ শত ৬৬ জন। এ উপজেলায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়। এছাড়া সুস্থ্য হয়েছেন ১শত ১১ জন।

 

শনিবার মোট নতুন শনাক্ত ১০ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিএইচসিপি, সাহাপাড়ায় ৩ জন, পানিপাড়ায় ২জন, রারিরচরে ২জন, দোল্লাই নবাবপুরে ২জন রোগী শনাক্ত হন।

 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান ওই তথ্য নিশ্চিত করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker