চান্দিনা
চান্দিনার লোনা ও রসুলপুরে সোস্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

চান্দিনার লোনা ও রসুলপুরে সোস্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের লোনা ও রসুলপুর বাজারে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট শাখা উদ্বোধন করা হয়। বুধবার (১০ জুন) দুপুরে ওই শাখার উদ্বোধন করেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী।
এজেন্ট ব্যাংকিং শাখা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিয় সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। অনুষ্ঠানে দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন মাস্টার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ইলিয়টগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন ভূইয়া।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিচাইল ইউপি চেয়ারম্যান আবু মুছা মজুমদার, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, মো. আবুল কাশেম মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং এর অনুমতি প্রাপ্ত মেসার্স আসমা এন্টারপ্রাইজ এর পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।





