জাতীয়
শোক সন্তুষ্ট পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, মিরপুরের ঐতিহাসিক ফকির বারির সুযোগ্য সন্তান জনাব ফকির মহিউদ্দিন আহমেদ আর বেঁচে নেই.. গত ২৭/০৫/২০২০ বিকাল ০৪:৪৫ মিনিটে সিংঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন, (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
ছোটো বেলা থেকেই তিঁনি একাধারে পরিবার, সমাজ, মানুষের কল্যাণে নিরলস ভুমিকা পালন করে জনমণে সকলের ভালোবাসার পাত্র হয়ে ছিলেন এবং থাকবেন অনন্তকাল।
আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীতে জন্মের স্বাদ দিয়ে তাঁর বান্দাদের পাঠিয়েছেন এবং মৃত্যুর স্বাদ দিয়ে নিয়ে যাবেন।এই আসা যাওয়ার সুচনায় মানুষের মৃত্যু হয়।শুধু মরে না কৃত্তিমান মানুষেরা।কৃত্তিমান প্রিয় এই মানুষটি তাঁর কর্মে বেঁচে থাকবেন আমাদের মাঝে “কৃত্তিমানের মৃত্যু নেই”।
রাজনীতির ক্ষেত্রে অনেক কাছাকাছি দীর্ঘ সময় পার করেছি মেঝদার সাথে, দলের দুর্দিনে আন্দোলন, সংগ্রামে মেঝদার বাসায় ও থেকেছি, একজন বড়ভাই হিসেবে সবসময়ই গাইড করতেন মেঝদা আমাকে, পরবর্তি তে আমার বৈবাহিক সম্পর্কে মেঝদা হয়ে যান আমার উকিল বাবা,দেখা হলে সবসময় আমাকে বলতো ” বাবা কেমন আছো,সবসময় সাবধানে চলবে,তোমাকে নিয়ে গর্ব করি,তুমি সততার সাথে পরিচ্ছন্ন রাজনীতি করো,ইনশাআল্লাহএগিয়ে যাও।”
সম্পর্কটা রক্তের না হলেও ছিলো আত্মার বন্ধন।
এ কথাগুলো অশ্রুসিক্ত করছে,আজ বারে বার মনে পড়ছে।জানি বাবা আপনার মুখ থেকে এ কথাগুলো শোনা হবে না,তবে মনে থেকে যাবে আজীবন।
পরম করুনাময় মহান আল্লাহর কাছে সৎ ও গুণী এই মানুষটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তুষ্ট পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।





