আন্তর্জাতিকজাতীয়

সম্মানীত যাত্রী সাধারন ও বিমানবন্দরে আগত দর্শনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

সম্মানীত যাত্রী সাধারন ও বিমানবন্দরে আগত দর্শনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

 

১. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের নিয়মিত বানিজ্যিক ফ্লাইট ওঠানামা করছে না। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশীদের বিশেষ ফ্লাইটের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে।

২. এক্ষেত্রে যাত্রীদের অবশ্যই বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

৩. সকল যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে কিছুটা সময় প্রয়োজন হয় যা অত্যন্ত যৌক্তিক। যাত্রীদের এসময় টুকু ধৈর্য্য ধরে অপেক্ষা ও সহযোগিতা করতে অনুরোধ করা হচ্ছে।

৪. চিকিৎসার উদ্দেশ্যে যারা ভারত সহ বিভিন্ন দেশ ভ্রমণে গিয়েছেন তারা অবশ্যই চিকিৎসার ব্যবস্থাপত্র হ্যান্ডলাগেজে বহন করবেন, কারন স্বাস্থ্য পরীক্ষাকালে এই কাগজপত্র প্রয়োজন হয়।

৫. মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা আউটপাস নিয়ে ফিরে আসছেন, তাদের জন্য বিমানবন্দরে অন্তত দুইটি অত্যন্ত সংক্ষিপ্ত ফরম পূরন করতে হয়। একটি স্বাস্থ্য পরীক্ষার পূর্বে আরেকটি ইমিগ্রেশনের পূর্বে। সম্মানীত যাত্রীদের অনুরোধ স্বাস্থ্য ফরম পূরন না করে স্বাস্থ্য পরীক্ষা বা ইমিগ্রেশনের ফরম পূরন না করে ইমিগ্রেশনের জন্য দাঁড়াবেন না, এতে উভয়ক্ষেত্রেই আপনার মূল্যবান সময়ের অপচয় হবে।

৬. বিমানবন্দর থেকে বাংলাদেশে নিজের গন্তব্যে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা বা পরিকল্পনা রাখুন। বিমানবন্দরে বর্তমানে অত্যন্ত সীমিত আকারে যানবাহন ভাড়ায় পাওয়া যাচ্ছে।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেকোনো প্রয়োজনে বিমানবন্দর আর্মড পুলিশের সাহায্য নিন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker