চান্দিনা

চান্দিনা পৌরসভায় ওএমএস এর চাল পাবেন ১হাজার ২শত জন সুবিধাভোগী

চান্দিনা পৌরসভায় ওএমএস এর চাল পাবেন ১হাজার ২শত জন সুবিধাভোগী

মো. আবদুল বাতেন,,কুমিল্লার চান্দিনা পৌরসভায় ওএমএস এর ১০টাকা কেজি চাল পাবেন ১হাজার ২শত জন সুবিধাভোগী। চলমান করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য এটি স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে চান্দিনার মহারং জামে মসজিদ সংলগ্ন আবদুর রশিদ ডিলার এবং হারং উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোসলেম সরকার ডিলার এর ব্যবসায় প্রতিষ্ঠানে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

পৃথক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার কাউন্সিলর মো. আবদুস ছালাম, পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মো. আবদুল হান্নান স্বপন, ৭নং ওয়ার্ড আওমীলীগ সভাপতি মো. আবু তাহের, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল আউয়াল মাস্টার, যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, মো. ওমর ফারুক প্রমুখ।

চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম জানান, ওএমএস কার্যক্রম পুনরায় চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই কার্যক্রমের আওতায় চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১হাজার ২শত জন সুবিধাভোগী প্রতি মাসে ১০ কেজি করে দুই বার চাল পাবেন। ১০টাকা কেজি হওয়ায় এই চাল নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য অনেক সুবিধা হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker