জাতীয়

মা ইলিশ রক্ষায় প্রথম দিনের অভিযানে ইলিশ জব্দ ও জরিমানা

চাঁদপুর: ইলিশ প্রজনন রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের অভিযান চলছে। প্রথমদিনে জেলা ট্রাস্কফোর্সের অভিযানে ১৫ কেজি ইলিশ জব্দ এবং ইলিশ মাছ বিক্রয়ের অপরাধে ১ ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ অক্টোবর) রাতে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সত্রে এসব তথ্য জানাযায়।

 

জেলা মৎস্য অধিদপ্তর জানায়, রোববার সারাদিনে চাঁদপুর জেলা সদর, হাইমচর ও মতলব উত্তরে নদীতে ও স্থলে মোট ৬টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ কেজি ইলিশ জব্দ ও ১জনকে ইলিশ মাছ বিক্রয়ের অপরাধে ৫হাজার টাকা জরিমানা করা হয় ।

 

অভিযান পরিচালনা করেন জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। অভিযানে মৎস্য বিভাগ, কোষ্টগার্ড, জেলা পুলিশ ও নৌ পুলিশের সদস্যগণ দায়িত্ব পালন করেন।

 

আজ সোমবার (৮ অক্টোবর) দ্বিতীয় দিনের অভিযান চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker