চান্দিনা

চান্দিনার বড় কলাগাও গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্দোগে ত্রান বিতরণ

চান্দিনার বড় কলাগাও  গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্দোগে ত্রান বিতরণ

 

তুহিন ভূইয়া।

চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের স্বাভাবিক আয় বন্ধ রয়েছে। এসময়ে তাদের পাশে দাড়িয়েছে উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড় কলাগাও গ্রামের যুবসমাজ ও প্রবাসী ব্যাক্তিরা।

মঙ্গলবার (৭এপ্রিল) দুপুরে ওই গ্রামের   হতদরিদ্র  ও খেটে খাওয়া ৬৬ টি পরিবারের মাঝে ১৫ কেজি চাউল, ২ লিটার তৈল, ২কেজি ছোলাবুট, ১কেজি পেয়াজ ও ১কেজি ডাল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, হাবিব সরকার, জসিম উদ্দিন, মাহফুজুর রহমান টিপু, আনিসুর রহমান, তানিছ, শাওন ও নাজমুল হাসান প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker