চান্দিনা

চান্দিনা থানা পুলিশের সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান

চান্দিনা থানা পুলিশের সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান

 

”আপনার পুলিশ, আপনার দরজায়” এই স্লোগানে চলমান করোনা ভাইরাস কোভিড-১৯ এর সঙ্কটময় পরিস্থিতিতে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান চালু করে চান্দিনা থানা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ এর ব্যবস্থাপনায় এবং চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় সোমবার (৬ এপ্রিল) সকালে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের দোরগোড়ায় নিত্যপণ্য পৌঁছে দেয়ার লক্ষে ওই পদক্ষেপ নেন থানা পুলিশ।

 

সকালে ভ্রাম্যমাণ দোকান এর কার্যক্রম উদ্বোধন করেন- চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা থানার পুলিশ ইন্সপেক্টর তদন্ত মো. শামসুদ্দিন ইলিয়াছ, এসআই মো. গিয়াস উদ্দিন, এসআই ডালিম কুমার মজুমদার, এএসআই ওয়াহিদুল আলম প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker