চান্দিনা

চান্দিনার কাশারিখোলায় অগ্নিকান্ডে পুড়ে মরেছে ৭টি গরু

চান্দিনার কাশারিখোলায় অগ্নিকান্ডে পুড়ে মরেছে ৭টি গরু

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে এক গৃহস্থের ৭টি গরু পুড়ে মারা যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

 

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারিখোলা গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহস্থ মোখলেছুর রহমান জানান- গোয়াল ঘরে মশার জন্য ধোঁয়া দেওয়া হয়েছিল। ওই ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় ভাবে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ওই গোয়াল ঘরে থাকা ছোট-বড় ৭টি গরু আগুনে পুড়ে মারা যায়। ৭টি গরু ও ঘর সহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন মোখলেছুর রহমান।

 

ঘটনার খবর পেয়ে মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker