জাতীয়
পুলিশের উপ-পরিদর্শকে সাহসিকতায় ঘটনাস্থলে ধরা পরল ঘাতক ডাকাত

পুলিশের উপ-পরিদর্শকে সাহসিকতায় ঘটনাস্থলে ধরা পরল ঘাতক ডাকাত
কুমিল্লার কোতয়ালী থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) শাহিন কাদির এর অসীম সাহসিকতায় ধরা পরল ঘাতক এক রোড ডাকাত।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টায় সঙ্গীয় ফোর্স সহ প্রাইভেটকারযোগে চান্দিনায় আসছিলেন তিনি। পথিমধ্যে তার নজরে আসে মহাসড়কের চান্দিনায় গোবিন্দপুর এলাকায় পিকআপ থামিয়ে চলছে এলোপাথারী ছুরিকাঘাত। এমতাবস্থায় প্রাইভেটকার থামিয়ে তিনি ঝাপটে ধরেন ছুরি হাতে থাকা এক ঘাতককে। একজনকে ধরতেই পুলিশ দেখে দৌঁড়ে পালায় আরও ২ জন ডাকাত।
ডাকাতদের ছুরিকাঘাতে আহত ফয়সাল জানান- ‘পদুয়ার বাজার থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে পিকআপে উঠেন শ্যালক ফয়সাল ও তার দুলাভাই তোফাজ্জল। পথিমধ্যে গাড়ি থামিয়ে তাদেরকে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইল ফোন লুটে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছিল গাড়ি চালক, সহযোগি চালক ও হেলপার বেশি ৩ ডাকাত।
এসময় শাহিন কাদির ঘাতক ডাকাত সুজন (২৫) এর হাতে হাতকড়া পরিয়ে চান্দিনা থানা পুলিশকে খবর দেন, চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত সুজনের দেওয়া তথ্যমতে মাত্র এক ঘন্টার মধ্যে গোবিন্দুপর গ্রাম থেকে অপর ডাকাত রুবেল (৩৫) কে আটক করতে সক্ষম হয়।
এস.আই শাহিন কাদিরের এমন সাহিকতায় ঘটনাস্থল থেকে ডাকাত সুজনকে আটক করায় মহাসড়কে ডাকাত ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্যদের সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। শাহিন কাদিরের অসীম সাহসিকতাকে অভিনন্দন জানান সর্বস্তরের জনগণ।





