চান্দিনা
চান্দিনা অক্সফোর্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ঝাকজমক পূর্ণ ক্লাস পার্টি অনুষ্ঠিত,

চান্দিনা অক্সফোর্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ঝাকজমক পূর্ণ ক্লাস পার্টি অনুষ্ঠিত,
রিপন অাহমেদ ভূইয়া।
কুমিল্লার চান্দিনা অক্সফোর্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে ঝাকজমক পূর্ণ ক্লাস পার্টি ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
অক্সফোর্ড পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল মো. আবু ইউনুছ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ দৈনিক, রূপসী বাংলার সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া।
নিমসার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার পাশা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাড়েরা যুগোপযোগী শিক্ষা কানুন অধ্যক্ষ ফারুক হোসেন, অত্র স্কুলের পরিচালক মো. আবুল হাসনাত, মো. সাইদুল ইসলাম খোকা, মোঃ ইউনুছ মিয়া, অভিভাবক মো. রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন চান্দিনা অক্সফোর্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মল্লিকা, মিনুয়ারা, মুক্তা, বাসার, আনিছ, কামরুল, নার্গিছ, ইয়াসিন সহ এ সময় শ্রেণি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।





