চান্দিনা

চান্দিনার বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিত সভা

চান্দিনার বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিত সভা

 

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিত সভা শুক্রবার  (২২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়। এর আগে বাড়েরা দক্ষিণ বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।

 

পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

 

বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

 

ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জি.এম খাদেমুল বাসার মোমেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি রৌশন আলী প্রধান, ইউনিয়ন আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসাইন।

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ খালেদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হাসান খান রিপন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোবারক হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক খোকন দে, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker