চান্দিনা
চান্দিনা ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপন কর্মসূচি পালন

চান্দিনা ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপন কর্মসূচি পালন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লার চান্দিনা শাখার আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি-২০১৯ পালিত হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ব্যাংকের চান্দিনা শাখা প্রধান ও এসএভিপি আলী আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিণা আক্তার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক মুয়েদুজ্জামান, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মো. মাহবুবুর রহমান আশরাফী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন- ব্যাংকের প্রজেক্ট অফিসার মো. আবদুল আজিজ। সঞ্চালন করেন- ফিল্ড অফিসার মো. আবুল কালাম আজাদ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ফিল্ড অফিসার মো. আবুল কালাম। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ১ হাজার ৫ শত টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।





