চান্দিনা

চান্দিনায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি উত্তীর্ণদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ

চান্দিনায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি উত্তীর্ণদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ

 

 

‘সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুন সোপান’ স্লোগান নিয়ে চান্দিনায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

 

শনিবার (১৭ আগস্ট) সকালে চান্দিনা পূর্ববাজারস্থিত ইষ্টিকুটুম কনভেনশন হলে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে ৩৬ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সনদপত্র, বৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চান্দিনা উপজেলা পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসাঈন সাবের এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন- গাউছিয়া কমিটি বাংলাদেশ চান্দিনা উপজেলা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল হক। প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, কুমিল্লা জেলা সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন- শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কুমিল্লা জেলার উপ-পরিচালক মোহাম্মদ জাবের হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চান্দিনা উপজেলা সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, হাফেজ কাজী মোহাম্মদ মাহফুজুর রহমান রেজভী, মোহাম্মদ মেহেদী মাসুদ, মোহাম্মদ ইউনুছ মিয়া, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ মোতালেব হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

 

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোজাম্মেল হক সুমন, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল। অনুষ্ঠান সঞ্চালন করেন- মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker