আন্তর্জাতিকজাতীয়

সৌদিআরবে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চস্থ

 

সৌদিআরবে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চস্থ

 

 

আরিফ টিটু, বৃত্তবাংলা রিয়াদ প্রতিনিধি: গত ১২জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে- প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক প্রয়াত এস এম সোলায়মানের রচনায় রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবেশন করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল, মঞ্চস্থ হয় রিয়াদ বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে |

নাটকটি সরাসরি উপভোগ করে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ তার বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও বাস্তবমুখী একটি নাটক মঞ্চস্থ করার জন্য রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন | তারপর সৌদি আরবের সব কয়টি স্কুলে এবং জেদ্দা কন্সুলেটেও নাটক পরিবেশনের জন্য দূতাবাস সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন | সরাসরি নাটকটি উপভোগ করেন রাষ্ট্রদূতের সহধর্মিণী সৈয়দা গুলে আরজু | এছাড়া আরো উপস্থিত ছিলেন- দূতাবাসের মিশন উপ প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ, ইকনোমিক কাউন্সিলর ড. মোঃ আবুল হাসান, ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী,  পাসপোর্ট ও ভিসা উইং এর কর্মকর্তা কাজী নুরুল ইসলাম, শ্রম কাউন্সেলর মেহেদী হাসান, শ্রম প্রথম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ সফিকুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারবর্গ প্রমুখ |

রিয়াদ বাংলাদেশ থিয়েটার থেকে বলেন- “নাটক হোক সুস্থ সমাজের দর্পণ” এই স্লোগানে রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসে নাট্যচর্চাকে উজ্জীবিত রেখেছেন বছরের পর বিভিন্ন নাটক মঞ্চায়নের মাধ্যমে এবং বাংলাদেশি সংস্কৃতির শৈল্পিকতা নান্দনিক ভাবে তুলে ধরতে এই থিয়েটারের সকল নাট্যকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছে |

নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকীর রুপান্তর ও নির্দেশনায় ক্ষ্যাপা পাগলার প্যাচাল নাটকের কোরিওগ্রাফার ছিলেন মোঃ কামরুজ্জামান |

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ক্ষ্যাপা মোঃ আরিফুর রহমান টিটু, মোঃ রাশেদ আল করিম সজিব, মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন মন্ডল, মুশতাক আহমেদ মন্ডল, মির্জা কামাল, পলাশ,  নাঈম,  তুর্জ, সারা,  রাহিল, রনক, কমল, শীতল ও সাদিয়া |

 

কপিরাইটঃবৃত্তবাংলা অনলাইন নিউজ পোর্টাল

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker