কুমিল্লা সদর

কুমিল্লায় হাসপাতালে নিয়ে পেট থেকে বের করা হলো ১০হাজার ইয়াবা!

 

 

কুমিল্লায় হাসপাতালে নিয়ে পেট থেকে বের করা হলো ১০হাজার ইয়াবা!

 

রিপন অাহমেদ ভূইয়া। 

টেকনাফ থেকে যাচ্ছিলেন ঢাকায়। বিপত্তি ঘটলো কুমিল্লায়, ভোর ৫টায় মিয়ার বাজার হোটেল তাজমহলের সামনে থেকে আটক করা হয় তাদের। র‍্যাব ১১সদস্যদের কাছে তথ্য ছিলো আগেই। সাথে কিছু না পাওয়ায় তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। করা হয় এক্সরে এরপর সিওর হয়ে একটু বেশিই খাওয়ানো হয় জামাই আদরে। এবার হালাকা হওয়ার পালা তবে কমডে নয় নির্ধারিত স্থানে কর্ম সারতে বলা হয়। এরপর বেরিয়ে আসতে থাকে ইয়াবার ডিম। একেক জনের পেটে ২০০০হাজার করে। একে একে ১০ হাজার পিছ ইয়াবা বেরিয়ে আসে তাদের ৫ জনের পেটের ভেতর থেকে।

৫ মাদক কারবারি ও আটককৃতরা হলো বরিশাল জেলার জহির সিকদারের ছেলে রাসেল সিকদার (৩১) জামালপুর জেলার রবিউল মন্ডলের ছেলে সাদ্দাম হোসেন (২৫) লক্ষীপুর জেলার জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ হোসেন (২৯) বরিশাল জেলার সিদ্দিক সর্দারের ছেলে রেজাউন সর্দার (২৫) নাটোর জেলার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৫)

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব কমান্ডার বিল্লাল হোসেন।

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker