জাতীয়
চান্দিনায় নির্বাচনী পথসভা ভোট দিয়ে কেন্দ্র পাহারার আহবান :- মির্জা ফখরুলের,

চান্দিনায় নির্বাচনী পথসভা
ভোট দিয়ে কেন্দ্র পাহারার আহবান :- মির্জা ফখরুলের,
ডঃ মোঃ কাউসার আহমেদ।
বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মূখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩০ তারিখের নির্বাচনে আপনারা সকলে ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন। ভোট গণনা শেষে ফলাফল নিয়ে ঘরে ফিরবেন’।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি নেতা-কর্মীদের প্রতি এ আহবান জানান।
তিনি আরও বলেন, এ সরকার চক্রান্তকারী সরকার। জনগণের কাছে কোন চক্রান্তই টিকবে না। আপনারা কেন্দ্র পাহারা দিয়ে ভোট বিপ্লব ঘটনাবেন। আপনাদের ভোটের মাধ্যমে মুক্ত হবে গণতন্ত্র, মুক্তি পাবেন বেগম খালেদা জিয়া, দেশে ফিরতে পারবেন তারেক জিয়া।
মির্জা ফখরুল তার বক্তৃতায় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ভুয়া আখ্যায়িত করে বলেন, এ সরকারও ভুয়া এবং এ নির্বাচন কমিশনও ভুয়া। একজন নির্বাচন কমিশনার বলছেন- লেভেল প্লেইং ফিল্ড নেই, আর প্রধান নির্বাচন কমিশনার বলছেন তার কথা সঠিক নয়। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
তিনি বলেন, এই আওয়ামীলীগের সরকার ক্ষমতায় আসার পর থেকে একে একে বাংলাদেশের মানুষের স্বাধীনতায় অর্জন করা সকল সম্পদ কেড়ে নিয়েছি। আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের সংগঠন করার স্বাধীনতা কেড়ে নিয়েছে, সর্বপরি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
তত্ত্ববধায় সরকারের ব্যবস্থা বাতিল করে ২০১৪ সালে মানুষের সমর্থন ছাড়া জোর করে বেআইনি ভাবে ক্ষমতা দখল করে বসে আছে। আজকে তারা ক্ষমতায় আছে, নির্বাচনের সময়ে এই ক্ষমতায় থাকা কোন ক্রমেই উচিত হয়নি। আজকে তারা প্রশাসনকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। এবারের নির্বাচন প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচন পুলিশের বিরুদ্ধে নির্বাচন।
এসময় তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী কাজী মুজিবুল হক এর হাতে ধানের শীষ তুলে দিয়ে তাদের পক্ষে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এ সময় প্রধান বক্তার বক্তৃতা করেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপি নেতা আব্দুল আউয়াল খান, চান্দিনা উপজেলা যুবদল সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি কেএম শামসুল হক মাস্টার, উপজেলা এলডিপি’র সভাপতি বাচ্চু মিয়া চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিজেপি প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ্জাহান সিরাজ, এলডিপি নেতা অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, সাবেক চেয়ারম্যান মো. নূরে আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান, উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল আহ্বায়ক রাজিব আহমেদ ভূইয়া, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, এলডিপি নেতা মোবারক হোসেন মোবা, গণতান্ত্রিক ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মী, এলডিপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





