অপরাধ

চাঁদা দিতে অস্বিকার করায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী পরিবারের উপর হামলা,লুটতরাজ, ব্যাপক ভাংচুর,আহত ২,

চাঁদা দিতে অস্বিকার করায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী পরিবারের উপর হামলা,লুটতরাজ, ব্যাপক ভাংচুর,আহত ২,

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি

কচুয়া উপজেলার ৬ নং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজানী(মোল্লা বাড়ী)ইসহাক এর বাড়িতে হামলা ও লুটতরাজ সহ ভাংচুর করার অভিযোগ করেন মোঃ ইসহাক, গতকাল বিকাল আনুমানিক ৩ টার সময় রেমিট্যান্স যোদ্ধা ইসহাক এর সদ্য নির্মাণরত বাড়ির কাজে বাঁধা দেন স্থানীয় এলাকার কিছু যুবক তারা রেমিট্যান্স যোদ্ধা ইসহাক কে চাঁদা দিয়ে কাজ করার কথা বলেন এমতবস্থায় হঠাৎ দুপক্ষের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে রেমিট্যান্স যোদ্ধা ইসহাক ও তার পরিবারের সবাইর উপর হামলা করেন স্থানীয় কিছু যুবক,হামলা করে ক্ষান্ত হননি ঘরের ভিতর ঢুকে তারা মহিলা ও আসবাবপত্র অতর্কিত হামলা চালায় এবং মহিলাদের মোবাইল গলার চেইন বাড়ি নির্মাণের ২ লক্ষ টাকা ক্যাশ সহ একটি মটর বাইক নিয়ে যায় এবং বাড়ির বাউন্ডারি ভাংচুর করে তছনছ করা সহ নবনির্মিত পাকা ঘরের মালামাল ভাংচুর করার অভিযোগ করেন ভূক্তোভোগী রেমিট্যান্স যোদ্ধা ইসহাক সহ তার পরিবারের সদস্যরা,

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় নবনির্মিত পাকা ঘরের মালামাল ভাংচুর এবং পুরাতন বাড়ির বাউন্ডারি সহ ঘরে বিভিন্ন আসবাব ভাংচুরের সতত্যতা পাওয়া যায়,

হামলা,ভাংচুর, লুটতরাজ চাঁদাবাজি করার বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মজু বলেন,আমি প্রথমে ছিলামনা পরে উচ্চবাক্য বিনিময় শুনে আমি সেখানে যাই,

এই ঘঠনার বিভিন্ন প্রশ্নের কোন উত্তর সঠিক পাওয়া যায়নি স্থানীয় মজু মেম্বারের কাছে,তবে বিস্তারিত জেনে বলবেন বলে জানায় তবে তিনি অভিযোগ করেন বলেন ইসহাকের বাড়িতে গেলে কেনো হামলা করবে,প্রবাসী ইসহাক বিএনপি সমর্থিত মিন্টুর সাথে চলাচল করে,এইটা রাজনৈতিক ইসু, এসব বলে এড়িয়ে যান,

এদিকে রেমিট্যান্স যোদ্ধা ইসহাক বলেন বাড়ি নির্মাণ করলে টাকা দিতে হবে আমি টাকা না দিতে চাইলে তাহারা সবাই সঙ্ঘবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে এবং পরিবারের সকল সদস্যদের উপর হামলা করে একপর্যায়ে আত্ব রক্ষার্থে শরীফ নামে একজন আঘাতপ্রাপ্ত হন এরই সূত্রধরে দেদারসে ভাংচুর লুটতরাজ হামলা চালায়, নিজের জীবন বাঁচানোর জন্য ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমার মা বোন পরিবার কে নিয়ে আতঙ্কে আছি,

অনুসন্ধান চলমান,সঠিক ঘঠনা উদঘাটনে আমরা বদ্ধপরিকর,

প্রতিবেদনটি ভিডিও আকারে সত্যি ঘঠনা আমরা দর্শকদের মাঝে তূলে ধরব,চোখ রাখুন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker