অপরাধ
চান্দিনা ছায়কোট এলাকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেসহ এক যুবক আটক

চান্দিনা ছায়কোট এলাকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেসহ এক যুবক আটক
রিপন আহমেদ ভূইয়া।
“একটি গ্রাম একটি দেশ মাদক মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম(বার) এর সার্বিক দিকনির্দেশনায় চান্দিনা থানা অফিসার ইনচার্জ( ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এর নেতৃত্বে এস,আই সুজন দত্ত সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. আলমগীর হোসেন (২২), পিতা- ছায়েদ আলী, গ্রাম- শ্রীমন্তপুর পূর্ব পাড়া কালা মিয়ার বাড়ী, থানা- চান্দিনা কুমিল্লাকে ছায়কোট এলাকা হতে ২০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





