চান্দিনা
টানা দুইবারের কাউন্সিলর এবার জামানত হারালেন!

টানা দুইবারের কাউন্সিলর এবার জামানত হারালেন!
সাদেক হোসেন।।
চান্দিনা পৌরসভার ২ নং ওয়ার্ড উত্তর হারং এলাকা নিয়ে গঠিত। এবারের নির্বাচনে এই ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে জয়ী হয়েছেন চান্দিনা উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউসার (পাঞ্জাবি)। ৬৫৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে সাধারন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ডের বিএনপি সমর্থিত অন্যতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. শাহজাহান সরকার (ঢেড়শ) মাত্র ২৬৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
২০১৫ সালের পৌরসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ওই নির্বাচনে শাহজাহান সরকার উটপাখি প্রতীকে ৬০২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিল মো. সেলিম মিয়া (পানির বোতল) ও মো. আবু কাউসার (পাঞ্জাবি)। এই ৩ প্রার্থীর মধ্যে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই।
অথচ এ বছরের পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী মো. আবু কাউসার এর নিকট হেরে যান বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান সরকার। সে সাথে মাত্র ২৬৫ ভোটে নিজের জামানত হারিয়ে আলোচনায় আসেন। যেখানে আবু কাউসার (পাঞ্জাবি) ৬৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।





