চান্দিনা
চান্দিনায় বিলুপ্তির পথে পরিবেশ উপযোগী গরুর হালচাষ

চান্দিনায় বিলুপ্তির পথে পরিবেশ উপযোগী গরুর হালচাষ
চান্দিনায় প্রায় বিলুপ্তির পথে পরিবেশ বান্ধব ও পরিবেশের অন্যতম উপযোগী গরুর হালচাষ। এক সময়ে কৃষকদের জমি চাষে একমাত্র নির্ভরশীল ছিল গরুর হাল চাষ কিন্তু তা এখন বিলুপ্তির পথে বললেই চলে।
তবে,গরু দিয়ে হালচাষের প্রথা বিলুপ্ত হতে চললেও এই ঐতিহ্য ধরে রেখেছেন, চান্দিনার আটচাইল গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম।কষ্টসাধ্য হলেও প্রতি মৌসুমে চাষের জন্য আমার দুইজোড়া হালের গরুর প্রয়োজন পড়ে গৃহস্থের।সময় বেশী হলেও পরিবেশবান্ধব হালের গরু আর কয়েক বছর পর আর দেখা যাবেনা বলে জানান তিনি।
এই বয়সেও চান্দিনার জমিতে হালচাষ দিয়ে ফসল ফলাচ্ছেন, তিনি নিজের গরু, লাঙ্গল দিয়ে জমিতে চাষ দিচ্ছেন ফসল করার জন্য। এছাড়া আগের ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি এখনো বর্তমানে গরু দিয়ে হাল চাষ দিয়ে থাকেন বলে জানান চান্দিনার কচুয়ার পাড় মুন্সী বাড়ির তাহের মুন্সী।
খোজনিয়ে দেখা গেল ৭৮ বর্গমাইল চান্দিনায় ১০-১২ টি হালের গরু ছাড়া প্রত্যন্ত গ্রামীন অবকাঠামোতে সকালবেলা কাঁধে লাঙল-জোয়াল আর জোড়া গরুর দড়ি হাতে নিয়ে মাঠে যেতে দেখা যায় না কৃষকদের। অনেকাংশে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য লাঙল দিয়ে হালচাষ।





