চান্দিনা
চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে উপজেলা যুবলীগ।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক মো. বাহাউদ্দিন বাহার, যুগ্ম-আহবায়ক মো. সারোয়ার হোসেন বাবু, চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন, চান্দিনা পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর মো. আবদুস সালাম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি, যুবলীগ নেতা খোরশেদ আলম জুয়েল মুন্সী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার আলম আপন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





