অপরাধ
রাজশাহীতে পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

রাজশাহীতে পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশীদ প্রকাশ্যে ঘুষ নিয়েছেন। তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ ঘটনায় বুধবার (২ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার তাকে পুলিশ লাইনে ক্লোজ করে সাময়িক বরখাস্ত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, করোনাকালে লকডাউনের সময় তাহেরপুর বাজারের একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে দোকান খোলার অপরাধে চাঁদা দাবি করেন এএসআই হারুন। জলন্ত সিগারেট মুখে রেখে সে দোকানদারের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে তাকে দুই হাজার টাকা দিলে তিনি টাকা গুণে দেখে সে আরো এক হাজার টাকা দাবি করেন। পুরো টাকা নিয়েই সে এক পর্যায়ে দোকান ত্যাগ করেন। তার টাকা নেয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। অবশ্য ভিডিওটি লকডাউনের সময়ের হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বুধবার।স্থানীয়রা জানান, এএসআই হারুন এলাকার মানুষকে চরম হয়রানি করতেন। ভয়ভীতি দেখিয়ে ঘুষ ও চাঁদাবাজি করতেন। লকডাউনে দোকানপাট খুললেই এএসআই হারুনকে ঘুষ দেয়া বাধ্যতামূলক ছিল।
ভুক্তভোগীরা বলছেন, এএসআই হারুনের মূল কাজই ছিল দোকানে দোকানে চাঁদাবাজি করা আর মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা।





