আন্তর্জাতিক

আজ কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ ও কাতার ফুটবল ম্যাচে মুখামুখি

বাংলাদেশ-কাতার ম্যাচে স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হবে না সাংবাদিকদের। ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচ রাজধানী দোহার কাছাকাছি দুহাইলে আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দোহার আরবি দৈনিক- আলওয়াতানে প্রকাশিত খবরে বলা হয়েছে, ম্যাচটা মাঠে গিয়ে কাভার করতে পারবেন না সাংবাদিকরা। প্রেস বক্স বন্ধ রাখবে স্টেডিয়াম কর্তৃপক্ষ। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজক কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে দৈনিকটি। এদিকে, আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার বর্তমান পরিস্থিতিতে সবার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার মাত্র ২০ ভাগ ব্যবহার করা হবে দর্শকদের জন্য। আগ্রহীদের অনলাইনে আগে টিকিট কিনতে হবে। আগামীকাল বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker