খেলাধুলা

ম্যারাডোনার মৃত্যুর শোকে ৭ দিন ধরে না খেয়ে নাটোরের বাবু

ম্যারাডোনার মৃত্যুর শোকে ৭ দিন ধরে না খেয়ে নাটোরের বাবু

কিছুদিন আগে না ফেরার দেশে চলে গেছেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা। তবে ম্যারাডোনার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নাটোরের বাগাতিপাড়া উপজেলার রুহুল আমিন সরকার বাবু।

প্রিয় ফুটবলারের মৃত্যুতে ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন। গত বুধবার থেকে ম্যারাডোনার জন্য শোক পালন করছেন তিনি।

উপজেলার বিহারকোল বাজারের ভাই বন্ধু মুদি দোকানের স্বত্বাধিকারী রুহুল আমিন সরকার বাবু।

দেখা যায়, রুহুল আমিন সরকার বাবু কালোব্যাজ ধারণ করেছেন। তার দোকানে প্রিয় ফুটবলারের মৃত্যুতে সাত দিনের শোক পালনের ব্যানার, কালো পতাকা উত্তোলন এবং আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে রেখেছেন। একই সঙ্গে সবার ওপর বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করে রেখেছেন।

তিনি জানান, আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিনি সাত দিন শোক পালনের সিদ্ধান্ত নেন। তার মৃত্যুর দিন থেকে তিনি ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ম্যারাডোনার আত্মার শান্তি কামনায় শোক পালন কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, দোকানি বাবু অসম্ভব ম্যারাডোনা ভক্ত। তিনি প্রত্যেক বিশ্বকাপের সময় দোকান থেকে তার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার আর্জেন্টিনার পতাকা টানান। এছাড়া আর্জেন্টিনার ম্যাচের দিন তিনি দর্শকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করতেন। ম্যারাডোনার মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker