জেলার খবর

কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম আজ নগরীর ঝাউতলাস্থ শিশু ও মাতৃ স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালায়।এসময়  অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা,অনৈতিকভাবে রোগীদের কাছ থেকে অর্থ আদায়,পর্যাপ্ত জনবল না থাকা, ব্লাড ব্যাংকের অনুমোদন না থাকা স্বত্বেও তা পরিচালনা করা সহ বিবিধ অভিযোগে অভিযুক্ত  করা হয়।মাননীয় আদালত প্রতিষ্ঠানটিকে অর্থদন্ডে দন্ডিত করেন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন।বেসরকারি চিকিৎসা  সেবা খাতে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker