চান্দিনাজাতীয়

অসহায় পিতা মেয়ে হত্যার বিচার চান দেশবাসীর কাছে।

অসহায় পিতা মেয়ে হত্যার বিচার চান দেশবাসীর কাছে।

মেয়েটির নাম রুমি আক্তার মনি, পিতা ডাঃ গোলাম মাওলা,গ্রামঃতুলাপুকুরিয়া,মহিচাল উপজেলাঃ চান্দিনা, জেলাঃ কুমিল্লা। গত আট বছর আগে,গোদনাইল মীরপাড়া১০ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ নারায়নগঞ্জের কামরুল হাসান সুমনের সহিত বিবাহ হয় তার পিতার নাম কমর উদ্দিন মাষ্টার, বিবাহের পর জানা যায় ছেলেটি বখাটে, লোভী, নেশা করে টাকার জন্য প্রায়ই মারধর করতো, মেয়ের বাবা অনেকবার টাকা দিয়ে সমঝোতা করেছেন,টাকার জন্য প্রায়ই মেয়েটাকে টর্চার করতো, এরই মাঝে ছেলে সন্তান হওয়ার মেয়ের বাবা মনে করেছিল বাচ্চার কারনে হয়তো পাষন্ড স্বামীভালো হয়ে যাবে,কিন্তু না আরো বেপরোয়া হয়ে যায়, ষ্টুডিও ব্যবসার নামে অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে গভীর রাতে নেশা করে এসে টাকার জন্য মারধর করে ।অনেক দিন যাবৎ নীরবে সয়ে আসছিলো, গত ১২/০৯/২০২০ তারিখে নির্যাতনের ফলে মেয়েটিকে মেরে ফেলে দরজার পর্দার হুকের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে,মেয়ের বাবা খবর পেয়ে ছুটে গেলে সিদ্ধিরগঞ্জ থানায়। পুলিশ কোন সাংবাদিক ও মহিলা পুলিশ ছাড়া বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য আত্মহত্যা বলে জোরপূর্বক ময়নাতদন্তের জন্য স্বাক্ষর নিয়ে চলে যায়,মেয়ের বাবা সিদ্দিরগন্জ থানায় গেলে দ্বায়িত্ব প্রাপ্ত এস আই ফারুক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান থানায় ঢুকতে দেয়নি,ওখান থেকে মর্গের নিকট গেলে মটর সাইকেল আরোহী হেলমেট ধারী দুই যুবক অস্ত্র দেখিয়ে জানে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়,পরের দিন আবার মেয়ের বাবা আবার থানায় গেলে দ্বায়িত্ব প্রাপ্ত এস আই ফারুক থানায় ঢুকতে না দিয়ে ব্যস্তবলে সারাদিন বসিয়ে রেখে বলে বিকাল ৪টায় কথা হবে, পরে এসে বলে আপনি খামাখা আসছেন ওরা খারাপ লোক আপনি এ বিষয় নিয়ে আর আসবেন না, পরে মেয়ের বাবা নারায়ণগঞ্জ চীফ জুডিয়াল ম্যজিষ্টেট ক অন্চল বরাবর ৮জনকে আসামী করে মামলা দায়ের করেন,মামলা নং সি আর ১৪৫/২০২০ বর্তমানে আসামীদের হুমকির কারনে মামলার বাদী মেয়ের বাবা নারায়ণগঞ্জ আদালতে যেতে পারছেন না,অসহায় পিতা মামলার বাদী মেয়ে হত্যার ন্যায়বিচার চান দেশবাসীর কাছে। বাদী ডাঃ গোলাম মাওলা মোবাঃ নাম্বার টা হলো:- 01814827416

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker