জেলার খবর
র্যাব-১১ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

র্যাব-১১ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩
কুমিল্লা প্রতিনিধিঃরাজিব সাহা
আজ রবিবার ১ নভেম্বর দুপুরে র্যাব-১১ প্রেস রিলিজে জানায়, র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ নভেম্বর ২০২০ ইং তারিখ ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলে করে ফেন্সিডিল পরিবহনকালে তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময়ে উক্ত কাভার্ড ভ্যান ও মোটর সাইকেল তল্লাশী করে মোট ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজবল্লভপুর গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ সবুজ (২৮), কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার নারায়ণ বাতুয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ ইসরাফিল
(২৭) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বিষ্ণুপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোঃ শাকিল (১৯)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।





