চান্দিনা

হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান।

হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান।

রবিবার (২৫ অক্টোবর) মহানবমীর রাতে সফরসঙ্গী নিয়ে চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের ৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
সে সময় তিনি সকলের মাঝে মাস্ক বিতরন ও ব্যক্তিগত তহবিল থেকে সার্বজনীন পূজা কমিটি সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে নগদ টাকা তুলে দেন।
সেই সঙ্গে তিনি সর্ব-স্তরের সনাতন ধর্মের সকলের সাথে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন, তেঘুরিয়া পূজা কমিটির সুভাষ চন্দ্র ঘোষ,নিতাই চন্দ্র দে, নাঁরাচো কালিমন্দীর পূজা কমিটির সভাপতি নির্মল চন্দ্র দাস,সাধারন সম্পাদক শৈলেন মাষ্টার,বামন্ডা পূজা কমিটির প্রধান উপদেষ্টা ডা. হরিপদ দে,সভাপতি দেব কালীপ্রদ দে,ইন্দ্রজীৎ দত্ত,কমল দে,আবুল কাশেম, লিটন ,সুমন,বজল।, জহির আহম্মেদ, সুমন ডিলার,এহসানুল হক মজুমদার হ্নদয়, অর্জুন চন্দ্র দে, ইসহাক, শাহীন সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
রবিবার রাতব্যাপী বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটির সকল সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতাকালে তিনি বলেন,বর্তমানে করোনা ভাইরাসের মহামারি থেকে রক্ষা পেতে সকলকে সামাজিক দূরত্বসহ পরিস্কার পরিচ্ছন্ন হয়ে পূজা উদযাপন করতে হবে।কেউ কোন মন্ডপ এলাকায় বিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা করলে মোবাইল টিমের মাধ্যমে কাউকে ছাড় দেয়া হবেনা। তিনি প্রত্যেক মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগীতা করার আশ্বাস দেন।
তিনি আরোও বলেন সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজায় রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker