চান্দিনা
চান্দিনায় পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে র্যালি

চান্দিনায় পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে র্যালি
।।মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্বাগত র্যালি বের করা হয়। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে শাহরাস্তির রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরীর নেতৃত্বে ওই র্যালি বের হয়।
র্যালিটি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক দিয়ে থানার মোড়ে গিয়ে শেষ হয়। রাজাপুরা দরবার শরীফের ভক্তবৃন্দের অংশগ্রহণে ওই র্যালিটি হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল কাদের সরকার, মাওলানা সালাহ্ উদ্দিন আল-কাদেরী, মাওলানা মুফতী মবিন আনোয়ারী রেজভী হানাফী আল কাদেরী, মাওলানা বশির বিন আবদুল আজিজ, মাওলানা হাফেজ মুজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউছার প্রমুখ।





