জাতীয়

চান্দিনার নাটিংগীতে ড. সেলিম মাহমুদের মাতার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

চান্দিনার নাটিংগীতে ড. সেলিম মাহমুদের মাতার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিউজ প্রতিনিধি, আলিফ মাহমুদ কায়সার।

কচুয়ার কৃতি সন্তান মরহুম রুস্তম আলী সাহেবের সহধর্মিণী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর রত্নগর্ভা মাতার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে কুমিল্লার চান্দিনার নাটিংগী পীরমন্ঞ্জিল সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার ও এতিমখানায় উক্ত দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়।

নাটিংগী নিবাসী ড. সেলিম মাহমুদের আত্মীয় মোঃ ইকবাল হোসেন ভুইয়ার আয়োজনে নাটিংগী পীরমন্ঞ্জিল দরবার শরীফের খাদেম মাওলানা পীরজাদা কাজী ওমর ফারুকের মোনাজাত পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরবরই পীরমন্ঞ্জিল দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুস সাত্তার হেলালী,মোঃ শাহাজাহান, হাফেজ মোঃ নাজমুল হোসেন, হাফেজ মোঃ রেদোয়ান আহমেদ সহ মাদ্রাসার ছাত্র ও এলাকার গন্যমান্য ব্যক্তি প্রমুখ। গন্যমান্য ব্যক্তি প্রমুখ। গন্যমান্য ব্যক্তি প্রমুখ।

মাহফিলে ড.সেলিম মাহমুদের রত্নগর্ভা মাতার আশু রোগমুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে সকলের মাঝে মিষ্টি তাবারুক বিতরন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালের CCU তে চিকিৎসাধীন রয়েছেন।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker