অপরাধ

চান্দিনায় সাংবাদিকের বাসায় চুরি

চান্দিনায় সাংবাদিকের বাসায় চুরি

 

কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিক জাকির হোসেন এর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে চান্দিনা পৌর এলাকাধীন ফায়ার সার্ভিস সংলগ্ন তার নিজ বাসার তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে যায় চোর চক্র।

 

এ ঘটনায় সাংবাদিক জাকির হোসেন জানান, মা-বাবা শারীরিক অসুস্থ থাকায় সপরিবারে নিজ বাড়ি ছয়ঘড়িয়াতে যাই এবং সেখানেই রাত্রি যাপন করি। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী বাসা থেকে ফোন আসে। তারা জানান আমার বাসার তালা ভাঙ্গা ও দরজা খোলা। নিজ বাড়ি থেকে ছুটে যাই আমার বাসা বাড়িতে। ভিতরে প্রবেশ করে দেখি আমার বাসার প্রতিটি রুমের সকল মালামাল এলোমেলো। ঘরে থাকা ২টি মোবাইল, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্রসহ অনেক মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

 

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker