জাতীয়
৩১ আগস্ট পর্যন্ত চলবে বাসের বর্ধিত ভাড়া


৩১ আগস্ট পর্যন্ত চলবে বাসের বর্ধিত ভাড়া
সামাজিক দূরত্ব ও সুরক্ষা নীতির বাস্তবায়নসহ বেশকিছু শর্তে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালু করেছিল সরকার। এই ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।বুধবার (১৯ আগস্ট) বিকেলে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে গণপরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।