আন্তর্জাতিক

ব্রেকিং পুতিনের মেয়ের শরীরে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন, ফলাফল যা হলো

ব্রেকিং পুতিনের মেয়ের শরীরে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন, ফলাফল যা হলো

 

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে এসেছে রাশিয়া এবং একই সঙ্গে দেশটি ঘোষণা করল, এটি এখন ব্যবহারের উপযোগী। বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদনের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

তিনি বলেছেন, এরই মধ্যে তাঁর মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

পুতিন জানিয়েছেন, তাঁর মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করার পর সামান্য জ্বরাক্রান্ত হয়েছিলেন। তবে দ্রুতই তাঁর। তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এখন সে যথেষ্ট ভালো অনুভব করছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker