অপরাধ
বাসা থেকে ডেকে নিয়ে সজিব বিল্ডার্সের মালিককে খুন

বাসা থেকে ডেকে নিয়ে সজিব বিল্ডার্সের মালিককে খুন
সজিব বিল্ডার্সের মালিক আবুল খায়ের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আবুল খায়েরকে ফোনে কেউ একজন ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর ফেরেননি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় খোঁজ নেবার পরও আবুল খায়েরকে না পা্ওয়ায় ভাটারা থানায় জানানো হয়।
শুক্রবার (৭ আগস্ট) সকালে এই আবাসন ব্যবসায়ীর মরদেহ বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লক থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন আবুল খায়েরের ভাই আব্দুল বারী।





