জাতীয়

ফরিদগঞ্জে ৭ জঙ্গি সদস্য আটক।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকা থেকে ৭ জঙ্গি সংগঠনের সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ অক্টোবর) বিকেলে পৌর এলাকার ১নং ওয়ার্ড কেরোয়া গ্রামের প্রবাসী আবু রায়হানের বাসা থেকে গোপন বৈঠক করার সময় পুলিশ আটক করেন।

রোববার (২১ অক্টোবর) চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএ প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান।

আটকরা হচ্ছেন: ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের কাউছার হামিদ(১৯), কুমিল্লা জেলার হোমনা থানার মো: মাহমুদুর রহমান (২৪), নারায়নগঞ্জ জেলা সদরের রাশেদুল ইসলাম (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মো: কামরুল হাছান (২৭), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মো: নেয়ামত উল্ল্যাহ(২৬), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মো: হাবিবুর রহমান(৩০) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফজলুর করিম (দ্বীন ইসলাম) (৩০)।

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, ফরিদগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের একটি বাড়িতে জঙ্গি সংগঠনের সদস্যরা গোপন বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার বিকালে উত্তর কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী মো: বাবু ওরফে আবু রায়হানের বিল্ডিংয়ে অভিযান চালায় এবং ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের কাউছার হামিদসহ ৭জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ২টি প্যান ড্রাইভ, ৬টি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় সন্ত্রাসা বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ওসি আরো জানান, জেলা পুলিশ সুপার কার্যালয় প্রেসব্রিফিং শেষে দুুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker