চান্দিনা

চান্দিনার বরকরই ইউনিয়নে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

চান্দিনার বরকরই ইউনিয়নে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

 

আকিবুল ইসলাম হারেছঃ

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা চান্দিনা উপজেলা বরকরই ইউনিয়ন পরিষদে ভিজিএফ,ভিজিডি কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর শাখার উদ্যোগে ৮শ ৩৫ জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। একই সময় ১শ ২০ জনের মাঝে ভিজিডি কার্ডের আওতাভূক্ত গরীব অসহায়দের ৩০ কেজি করে চাল ও জিআর আওতাভুক্ত ১০০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ট্যাগ অফিসার ও উপজেলা সমন্বয়কারী(আমার বাড়ি,আমার খামার) অফিসার মো. আনোয়ারুল আজীম ও ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম মজুমদার শিপন উপস্থিত থেকে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন।

 

বিতরণ শেষে চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে মেম্বারদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের লোকজনদের ভাগ করে ভিজিএফ,ভিজিডি,জিআর কার্ডের চাল সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উদ্যোগে ৩শ’ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল,১ কেজি ডাল, ১ কেজি আলু বিতরণ করা হয়।এ ছাড়া ৫ হাজার পিস মাস্ক বয়স্ক,যুবক ও শিশুদের মাঝে বিতরণ করা হয়।

 

ভিজিএফ ও ভিজিডি চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরকরই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল্লাহ মজুমদার,ইউপি সচিব মো. কামাল হোসেন ভূইয়া,ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.আবদুস সাত্তার, মাও: নজির আহমেদ, অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সদস্য ও কর্মচারীবৃন্দ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker