অপরাধ

চান্দিনায় ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চান্দিনায় ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মো. আবদুল বাতেন।।কুমিল্লার চান্দিনায় ২ শত ৫০ পিচ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.আবুল ফয়সল এর নেতৃত্বে উপজেলার বড় গোবিন্দ পুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- গোবিন্দ পুর গ্রামের মো.ফারুকে স্ত্রী তাসলিমা বেগম (৩৫) রূপনগর এলাকার আবদুল বারেক এর ছেলে মোহাম্মদ জসিম(৩২) ও বুড়িচং উপজেলার ঘোষনগর নাজিরা বাজার এলাকার ফিরোজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম সোহাগ (৩৫)।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

 

চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে  পৌরসভার বড় গোবিন্দ পুর গ্রামে অভিযান চালিয়ে ২ শত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন কে হাতেনাতে আটক করি। এ ঘটনায় আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker