জেলার খবর

সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

ফুলগাজীতে সিএনজির মুখোমুখি সংঘর্ষে  নিহত দুই

জহিরুল ইসলাম জাহাঙ্গীর:-ফুলগাজী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজীর গাড়ির দক্ষিনে গোয়ালবাড়ী নামক স্থানে ১৭জুলাই  শুক্রবার বিকেলে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে এরা বাচ্চু মিয়া (৭৫) ও খুকী আক্তার (৫৫)।

এছাড়া রুবেল (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

এরা ফেনী সদর উপজেলার উত্তর কাশিপুর গ্রামের বাসিন্দা।

তারা কাশিমপুর থেকে ফুলগাজীতে দাওয়াত খেতে এসে ছিলেন।

 

দাওয়াত খেয়ে বাড়িতে যাওয়ার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি অটোরিকসা মুখোমুখী সংঘর্ষ হলেই গুরুতর আহত হন, সাথে সাথে তাদেরকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

ফুলগাজী থানার

পুলিশ জানায় দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিক্সা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দুই সিএনজি অটোরিকশার চালক পালিয়ে গেছেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker