চান্দিনা

চান্দিনায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

চান্দিনায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

মো. আবদুল বাতেন।।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) কুমিল্লার চান্দিনায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

 

চান্দিনা উপজেলা প্রশাসন ও বন বিভাগ এর উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই কর্মসূচি পালিত হয়। এসময় বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়।

 

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দোল্লাই নোয়াবপুর ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন মাস্টার, চান্দিনা উপজেলা সামাজিক বন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker