জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় আতিক (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।খবরটি নিশ্চিত করে ভাটারা থানার ওসি কামরুজ্জামান যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নর্দা এলাকায় এ ঘটনা ঘটে।ওসি কামরুজ্জামান বলেন, নর্দা এলাকায় একটি বাস আতিককে ধাক্কা দেয়। স্থানীয়রা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আতিক ছুটিতে ছিল। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে প্রগতি সরণি এলাকায় গিয়েছিল সে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker