আন্তর্জাতিক

২ নারীকে উদ্ধার করতে সাগরে ঝাঁপ দেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো।

সাগরে সাঁতার কাটার সময় বিপদে পড়েন দুই নারী। তাদের উদ্ধার করতে সাগরে ঝাঁপ দেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো। এই উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় নেটিজেনরা প্রশংসা করেন প্রেসিডেন্টের।

 

জানা যায়, পর্তুগালের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সমুদ্র সৈকতে বসে গায়ে রোদ লাগাচ্ছিলেন। হঠাৎ দেখলেন দুজন নারী যে কায়াকে করে পানিতে ভাসছিলেন সেটা ডুবে গেছে। সমুদ্রের টানে তারা দুজন ভেসে যাচ্ছে। এরপরই কোনো রকম প্রটোকল ছাড়াই সাগরের উপকূলে ঝাঁপিয়ে পড়ে দুই নারীকে রক্ষা করেন পর্তুগালের প্রেসিডেন্ট।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker